পার্লামেন্টে ইঁদুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ পার্লামেন্ট হাউস এখন বেহাল দশায়। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পড়ে পানি। পানি ঠেকাতে পাত্র ধরতে হয় এমপিদের। এর ওপর এখন শুরু হয়েছে ইঁদুরের উৎপাত। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ইঁদুর ঠেকাতে একটি হটলাইনও স্থাপন করা হয়েছে, যাতে ইঁদুর দেখামাত্র এমপিরা জানাতে পারেন। আইনপ্রণেতা অ্যানি ম্যাকিন্টশ সম্প্রতি হাউস অব কমন্সের পাঠাগারে ইঁদুর দেখতে পান। এরপর তিনি প্রস্তাব দিয়েছেন, ইঁদুর তাড়াতে কর্তৃপক্ষ আশপাশের কোথাও থেকে একটি বিড়াল ধার করতে পারে!
এএফপি