পার্লামেন্টে গুলি জর্ডানি এমপির আটকাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্লামেন্ট অধিবেশনে আরেক এমপিকে গুলি করায় জর্ডানের এক এমপিকে ১৫ দিনের আটকাদেশ দিয়েছেন আদালত। তালাল আল-শরিফ নামের ওই এমপি মঙ্গলবারের ওই ঘটনায় একে ৪৭ রাইফেল দিয়ে কুসে আল-দামিসিকে গুলি করেন। ভাগ্যক্রমে তাঁর কোনো ক্ষতি হয়নি।
ঘটনার পর পরই এমপি তালালকে গ্রেপ্তার করা হয়। আম্মানের মুখ্য অভিযোক্তা তাঁকে ১৫ দিনের আটকাদেশ দিয়েছেন। তালালের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তাঁর ১৫ বছরের কারাদণ্ড হতে পারে।
এর আগে গত রোববার দামিসি ও ইয়াহিয়া আল-সউদের মধ্যে বচসা হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, দামিসি তাঁর জুতা খুলছেন আর আল-সউদ খুলেছেন বেল্ট। কার্যপ্রণালি নিয়ে মতবিরোধ থেকে ওই বিতণ্ডার সূত্রপাত হয়।
জর্ডানের পার্লামেন্টে জুতা বা পানির বোতল ছোড়ার মতো ঘটনা মাঝেমধ্যে ঘটে থাকে। কয়েক মাস আগে এক এমপি আরেকজনকে লক্ষ করে বন্দুক তাক করেন। তবে সত্যি সত্যি গুলি ছোড়ার ঘটনা এটিই প্রথম। আরব নিউজ।