পার্লামেন্টে মালালাকে ‘ডটার অব পাকিস্তান’ ঘোষণার প্রস্তাব পাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালালা ইউসুফজাইকে ‘ডটার অব পাকিস্তান’ ঘোষণার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস করেছে পার্লামেন্ট। ফলে সম্প্রতি তালেবানদের হামলার শিকার পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কিশোরী মালালাকে ডটার অব পাকিস্তান ঘোষণা করতে যাচ্ছে সরকার।ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির আইনপ্রণেতা রবিয়ান সাদাত কাইমখানি ন্যাশনাল এসেম্বলিতে এই প্রস্তাব উত্থাপন করেন। তিনি বলেন, সারা বিশ্বে শিশুদের শিক্ষার ক্ষেত্রে মালালা একজন আদর্শ।প্রস্তাবে বলা হয়, শিক্ষার প্রসারে মালালা ইউসুফজাইয়ের নিজেকে উৎসর্গ করার দৃষ্টান্ত পাকিস্তানের পার্লামেন্ট বিশেষ গুরুত্ব সহকারে দেখছে। সেই কারণে পার্লামেন্টের নিম্নকক্ষ তাকে ডটার অব পাকিস্তান ঘোষণার বিষয়ে সুপারিশ করছে। হেরাল্ড ট্রিবিউন।