প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটিশ পার্লামেন্ট ভবনের ছাদে রাত কাটানোর পর গতকাল রোববার ভোরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পার্লামেন্ট ভবনে বিনা অনুমতিতে প্রবেশ করে ক্ষতি করতে পারে—এমন সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, কী কারণে ওই লোক পার্লামেন্ট ভবনের ছাদে উঠেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গ্রেপ্তারের পর তাকে লন্ডনের কেন্দ্রীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। এর আগে পরিবেশবাদী সংগঠন গ্রিন পিস এবং হিথরো বিমানবন্দরে তৃতীয় রানওয়ে নির্মাণের বিরোধিতাকারী সংগঠনসহ সচেতনতামূলক প্রচারণা চালানো আরও কয়েকটি সংগঠনের লক্ষ্যবস্তু ছিল পার্লামেন্ট ভবনের ছাদ।
বিবিসি