পালাউতে রাডার স্থাপন করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশান্ত মহাসাগরীয় দেশ পালাউতে রাডার স্থাপনের পরিকল্পনার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার ঘোষণা দিয়েছে। এই রাডার স্থাপনের মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ ক্ষমতা আরও বাড়বে। ২১ আগস্ট মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও পালাউ সরকারের এক যৌথ বিবৃতিতে বলা হয়, রাডার স্থাপনের জন্য উভয় দেশ জায়গা নির্বাচন চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে। এই বিবৃতিতে আরও বলা হয়, এই রাডার স্থাপনের ফলে পালাউ সরকারের নৌ আইন আরোপের ক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের বিমান পরিবহনের নিরাপত্তা ব্যাপক বৃদ্ধি পাবে।