পাল্টা বহিষ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াশিংটনে নিযুক্ত ভেনেজুয়েলার চার্জ দ্য অ্যাফেয়ার্সসহ তিন কূটনীতিককে মঙ্গলবার বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা থেকে মার্কিন কূটনীতিকদের বহিষ্কারের পাল্টা ব্যবস্থা হিসেবে ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে। ‘নাশকতার’ পরিকল্পনার অভিযোগে সোমবার তিন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছিল ভেনেজুয়েলা। দেশটির অভিযোগ, চার্জ দ্য অ্যাফেয়ার্স কেলি কিয়েডার্লিংসহ ওই কূটনীতিকেরা নাশকতার উদ্দেশ্যে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরোধীদের সঙ্গে বৈঠক করেছিলেন। এএফপি।