পাশাপাশি তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাশাপাশি তাঁরা দুজন
পাশাপাশি তাঁরা দুজন

বিশ্বের সবচেয়ে দীর্ঘদেহী মানুষটি ঘাড় ঝুঁকিয়ে তাকালেন সবচেয়ে খাটো মানুষটির মুখের দিকে। বললেন, ‘আমি একজন ভালো মানুষকে দেখছি।’
তুরস্কের ৩১ বছর বয়সী তরুণ সুলতান কোসেনের উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। আর ৭৫ বছর বয়সী নেপালি বৃদ্ধ চন্দ্র বাহাদুর দাঙ্গির উচ্চতা মাত্র ১ ফুট ৭ ইঞ্চি। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস দিবস উপলক্ষে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গত বৃহস্পতিবার আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের দেখা হয়। সূত্র: টেলিগ্রাফ