পাসপোর্ট ছাড়া বিমানে চড়ে বসেছিল ১১ বছরের ছেলেটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাসপোর্ট, টিকিট বা বোর্ডিং পাস ছাড়াই যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ইতালিগামী বিমানে চড়ে বসেছিল ১১ বছর বয়সী এক বালক। গত মঙ্গলবারের এ ঘটনা ধরা পড়ার পর সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।ছেলেটি নিরাপত্তাকর্মীদের চোখ এড়িয়ে আরেকটি পরিবারের সদস্যদের সঙ্গে বিমানে ঢোকে। জেট-২ এয়ারলাইনের বিমানটি আকাশে ওড়ার পর কয়েকজন যাত্রীর সন্দেহ হলে বিষয়টি ধরা পড়ে।ম্যানচেস্টার বিমানবন্দরের একজন মুখপাত্র বলেন, এটা স্পষ্ট যে নিরাপত্তা এলাকা পেরিয়ে বিমানে ওঠার পথে প্রত্যেক যাত্রীর কাগজপত্র ঠিকমতো তল্লাশি করা হয়নি।পরিবহনমন্ত্রী জাস্টিন গ্রিনিং বলেন, ঘটনাটি ‘অবিশ্বাস্যরকম উদ্বেগজনক’। এ ব্যাপারে তদন্ত চলছে।ছেলেটিকে বিমানে করে মঙ্গলবার সন্ধ্যায় তার শহরে ফেরত পাঠানো হয়েছে। সম্ভবত সে বাড়ি থেকে পালিয়ে এসেছিল। বিবিসি।