পাসপোর্টের কপি যুক্তরাষ্ট্রে পাঠাতে নারাজ সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের আদালতে নিজের পাসপোর্টের ফটোকপি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের কংগ্রেস দলের সভানেত্রী সোনিয়া গান্ধী।
১৯৮৪ সালে শিখ দাঙ্গা-সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নিউইয়র্কের ব্রুকলিনে সোনিয়ার বিরুদ্ধে দায়ের করা একটি মামলার শুনানি চলছে।
ব্রুকলিনের আদালত গত বছরের সেপ্টেম্বরে সোনিয়ার বিরুদ্ধে সমন জারি করেছিলেন। শিখ ফর জাস্টিস (এসএফজে) নামের একটি মানবাধিকার সংগঠন ও ১৯৮৪ সালের ওই দাঙ্গায় নিহত শিখ পরিবারের সদস্যদের পক্ষ থেকে মামলার প্রেক্ষাপটে তখন ওই সমন জারি করা হয়।
সোনিয়া দাবি করেন, সমন জারির সময় গত বছরের ২ থেকে ৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন না। এই দাবির পক্ষে তথ্য-প্রমাণের অংশ হিসেবে তাঁর পাসপোর্টের কপি সরবরাহের জন্য গত ২০ মার্চ আদেশ দেন মার্কিন আদালতের বিচারক ব্রায়ান এম কোগান। পাসপোর্টে তাঁর ভ্রমণ-সংক্রান্ত তথ্য রয়েছে।
সোনিয়া পাসপোর্টের ফটোকপি দিতে অস্বীকৃতি জানিয়ে দাবি করেন, তাঁর পাসপোর্টের তথ্য প্রকাশের অনুমতি দেয়নি ভারতের সরকার। টাইমস অব ইন্ডিয়া