পাহাড়চূড়ায় ধনরত্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরাসি পর্বতারোহী এক যুবক অনেক কষ্ট সয়েই উঠেছিলেন আল্পস পর্বতের একটি চূড়ায়। ওই কষ্টের যে এমন নগদ ফল পাবেন, তা নিশ্চয় তিনি কল্পনাও করেননি। কেবল শিখর ছোঁয়ার আনন্দ নয়, পর্বতচূড়া থেকে তিনি নেমেছেন ধনরত্ন ভরা একটি বাক্স নিয়ে।
আল্পসের ম ব্লঁ চূড়ায় ওই পর্বতারোহী যে সম্পদের বাক্সটি পেয়েছেন, তা ভরা ছিল তিন লাখ ৩২ হাজার ডলার মূল্যের রত্ন পান্না, চুনি আর নীলা দিয়ে।
৫০ বছর আগে আল্পস পর্বতমালার ওই স্থানেই বিধ্বস্ত হয়েছিল ভারতীয় একটি যাত্রীবাহী উড়োজাহাজ। ধনরত্নের বাক্সটি ওই উড়োজাহাজের নিহত কোনো যাত্রীর। ধনরত্নগুলো নিজের কাছে না রেখে পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই পর্বতারোহী। এএফপি।