প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পায়ে হাত দিয়ে প্রণাম না করতে দলীয় সাংসদদের নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গতকাল শুক্রবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদীয় দলের সভায় তিনি এ নির্দেশ দেন৷ খবর এনডিটিভির৷
লোকসভায় বিজেপির সংসদীয় দলের নেতা মোদি৷ পার্লামেন্টের কেন্দ্রীয় হলে অনুষ্ঠিত সভায় তিনি দলীয় সাংসদদের উদ্দেশে বলেন, পার্লামেন্টে বক্তব্য দেওয়ার জন্য দলের সাংসদদের অবশ্যই ভালোমতো প্রস্তুতি নিতে হবে৷ দলীয় ভাবনা বা দৃষ্টিভঙ্গি মাথায় রেখেই বক্তব্য দিতে হবে৷ সাংসদদের অবশ্যই কঠোর পরিশ্রম ও নিয়মিত অধ্যয়ন করতে হবে৷
বৈঠকের পর বিজেপির জ্যেষ্ঠ নেতারা জানান, পায়ে হাত দিয়ে প্রণাম করার রীতিটি একধরনের মোসাহেবি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, যা বন্ধ করতে বলেছেন প্রধানমন্ত্রী৷