পিআইএ ক্রুদের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের কর্তৃপক্ষ লন্ডনে অবতরণকারী পাকিস্তানের জাতীয় বিমান সংস্থার (পিআইএ) একটি ফ্লাইটের ক্রু সদস্যদের আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। পিআইএ মুখপাত্র মাসুদ তাজওয়ার বলেন, ইসলামাবাদ থেকে ফ্লাইটটি গত সোমবার বিকেলে হিথ্রো বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটির ক্রু সদস্যদের মধ্যে এবং উড়োজাহাজের ভেতরে ব্যাপক তল্লাশি চালানো হয়। ১৪ জন ক্রু সদস্যকে প্রায় দুই ঘণ্টা আটক রাখার পর ছাড়া হয়। তাঁদের আটক রাখার কারণ জানাননি বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। জিওনিউজের খবরে বলা হয়, ‘নিরাপত্তাগত হুমকির অভিযোগে’ তাঁদের আটক ও ‘জিজ্ঞাসাবাদ’ করা হয়েছে।