পিআইপির প্রধান ফ্রান্সে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্তনের আকার ঠিক করতে ব্যবহূত ইমপ্ল্যান্ট প্রস্তুতকারীপ্রতিষ্ঠান পলি ইমপ্ল্যান্ট প্রোথিসের (পিআইপি) প্রধান জ্যাঁ-ক্লদ ম্যাসকে গতকাল বৃহস্পতিবার ফরাসি পুলিশ গ্রেপ্তার করেছে। নারীদের স্তনের শল্যচিকিৎসায়নিম্নমানের সিলিকন ব্যবহার করে বিশ্বব্যাপী কেলেঙ্কারির জন্ম দেন ম্যাস।ফরাসি পুলিশের একটি সূত্র জানায়, ফ্রান্সের দক্ষিণে এক সহযোগীর বাড়ি থেকে গতকাল সকালে পিআইপি প্রধানকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। গত ডিসেম্বরে মার্সেইতে তদন্ত শুরুর পর থেকেই ম্যাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। ৮ ডিসেম্বর প্রতিষ্ঠানটির দ্বিতীয় শীর্ষস্থানীয় কর্মকর্তা ক্লদ ক্লতিকেও গ্রেপ্তার করা হয়।পিআইপির ইমপ্ল্যান্ট ব্যবহারের পর ফ্রান্সের অন্তত দুই হাজার ৭০০ নারী ম্যাসের বিরুদ্ধে অভিযোগ করেন। তা ছাড়া ফরাসি চিকিৎসকেরা পিআইপির তৈরি সরঞ্জাম ব্যবহারের পর অন্তত ২০ জন নারীর দেহে ক্যানসার ছড়িয়ে পড়েছে। এ নারীদের মধ্যে ১৬ জনই স্তন ক্যানসারে আক্রান্ত। ধারণা করা হচ্ছে, বিশ্বের চার থেকে পাঁচ লাখ নারী পিআইপির তৈরি সরঞ্জাম ব্যবহার করেছেন। ২০১০ সালে ইউরোপের বাজারে পিআইপিকে নিষিদ্ধ করা হয়। ফরাসি চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, এ কোম্পানি যে সিলিকন ব্যবহার করছে, তা অত্যন্ত নিম্নমানের জেল দিয়ে তৈরি। এএফপি, রয়টার্স।