পিএইচডি করছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অর্থনীতির বিষয়ে পিএইচডি করছেন। গত সেপ্টেম্বরে পিএইচডির জন্য পার্থ চট্টোপাধ্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি পিএইচডি করার অনুমতি পান। বর্তমানে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক অনিল ভূঁইমালি ও কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিপুল মালাকারের অধীনে তিনি পিএইচডি করছেন।পার্থ চট্টোপাধ্যায়ের অভিসন্দ-র্ভের বিষয় ‘শিল্প-কারখানার যুগ থেকে তথ্যপ্রযুক্তির দুনিয়ায় রূপান্তরের ক্ষেত্রে মানবসম্পদের ভূমিকা।’ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুসারে পিএইচডির জন্য ৭৫ শতাংশ ক্লাস করা বাধ্যতামূলক। গত শুক্রবার মন্ত্রী কলকাতা থেকে ট্রেনে করে শিলিগুড়ি গিয়ে ক্লাস করেছেন।বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান সঞ্চারি মুখোপাধ্যায় বলেছেন, মন্ত্রী এর আগেও কয়েকটি ক্লাস করেছেন।