পিকাসোর একটি চিত্রকর্ম ১০ কোটি ৬৪ লাখ ডলারে বিক্রি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম গত মঙ্গলবার নিলামে ১০ কোটি ৬৪ লাখ ডলারে বিক্রি হয়েছে, যা নতুন রেকর্ডের সৃষ্টি করেছে। ১৯৩২ সালে আঁকা পাবলো পিকাসোর ‘নুড, গ্রিন লিভস অ্যান্ড বাস্ট’ নামের চিত্রকর্মটি নিউইয়র্কে ক্রিস্টির নিলামঘরে বিক্রি হয়।এর আগে ২০০৪ সালে নিউইয়র্কে পাবলো পিকাসোর ‘গারকন এ লা পাইপ’ চিত্রকর্ম ১০ কোটি ৪০ লাখ ডলারে বিক্রি হয় এবং সে সময়ের জন্য এটিই ছিল রেকর্ড।ক্রিস্টির কর্মকর্তা কোনর জর্ডান জানান, পিকাসোর ‘নুড, গ্রিন লিভস অ্যান্ড বাস্ট’ চিত্রকর্মটি যুক্তরাষ্ট্রের আরেকটি নিলামঘর ব্রোডি হাউস পঞ্চাশের দশকে কেনে। ১৯৬১ সালে একবার মাত্র এটি প্রদর্শন করা হয়। বিবিসি, এএফপি।