পিতৃত্ব নিয়ে উইলিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম
যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম বলেছেন, পিতৃত্ব তাঁকে ‘আরও বেশি আবেগপ্রবণ’ করেছে। এর মাধ্যমে জীবনের মূল্য উপলব্ধি করতে পেরেছেন তিনি।

৩৩ বছর বয়সী ডিউক অব ক্যামব্রিজ বলেন, প্রিন্স জর্জ ও প্রিন্সেস শার্লট জন্ম নেওয়ার পর থেকে বিশ্বের ঘটনাপ্রবাহ এবং ‘নিজ শিশুর বেড়ে ওঠা দেখতে না পারার অনুভূতি’ তাঁকে অনেক বেশি নাড়া দেয়।

তাঁর বাবা প্রিন্স চার্লসের দাতব্য প্রতিষ্ঠান ‘দ্য প্রিন্সেস ট্রাস্ট’ সম্পর্কে আইটিভির এক প্রামাণ্যচিত্রে উইলিয়াম এসব কথা বলেন। কৈশোরে মা ডায়ানাকে হারান তিনি।

 প্রিন্স উইলিয়াম বলেন, নতুন প্রিন্সের জন্মের পর থেকে একেবারে ছোটখাটো জিনিসও তাঁকে উদ্বেলিত করে। আর প্রিন্সেসের জন্ম তাঁকে অধিক আবেগপ্রবণ করেছে।
বিবিসি