পিতৃহত্যার বদলা নেওয়ার হুমকি লাদেনপুত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০১ সালে আল কায়েদার প্রকাশ করা হামজা বিন লাদেনের ছবি। তখন তঁার বয়স ছিল ১০ বছর
২০০১ সালে আল কায়েদার প্রকাশ করা হামজা বিন লাদেনের ছবি। তখন তঁার বয়স ছিল ১০ বছর

আল-কায়েদার নিহত নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন পিতৃহত্যার বদলা নেওয়ার হুমকি দিয়েছেন। এক অডিও বক্তৃতায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামজা এই হুমকি দেন। জঙ্গি সংগঠনগুলোর ওয়েবসাইট নজরদারি করা মার্কিন সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে।
ইন্টারনেটে প্রকাশিত ‘আমরা সবাই লাদেন’ শিরোনামের ২১ মিনিটের বক্তৃতায় হামজা যুক্তরাষ্ট্র ও তার বন্ধুরাষ্ট্রগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
হামজা বলেন, ‘ফিলিস্তিন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক, ইয়েমেন, সোমালিয়া এবং বাকি সব মুসলিম দেশের ওপর তোমাদের নিপীড়নের প্রতিশোধ হিসেবে আমরা তোমাদের লক্ষ্য করে আঘাত চালিয়ে যাব।’ তিনি আরও বলেন, ‘এটা শুধু ব্যক্তি ওসামা হত্যার প্রতিশোধ নয়। ইসলামের হেফাজতকারী সব মানুষের পক্ষ থেকে এ প্রতিশোধ নেওয়া হবে।’
ওসামা বিন লাদেন ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে তাঁর গোপন আস্তানায় মার্কিন নৌবাহিনীর অভিযানে নিহত হন। ওই আস্তানা থেকে উদ্ধার করা কিছু নথি যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ব্রুকিংস ইনস্টিটিউশন গত বছর প্রকাশ করে।
ব্রুকিংস ইনস্টিটিউশনের এ প্রকাশনায় বলা হয়, হামজা ৯/১১ হামলার আগে আফগানিস্তানে তাঁর বাবার পক্ষে লড়াই করেছিলেন। এরপর আফগানিস্তানে মার্কিন বাহিনীর আগ্রাসন যখন লাদেনসহ অনেক জ্যেষ্ঠ আল-কায়েদা নেতাকে পাকিস্তানের দিকে ঠেলে দেয়, তখন হামজা বাবার সঙ্গে পাকিস্তানে চলে যান। সেখান থেকে ইরানে যাওয়ার পর সেখানে তিনি গৃহবন্দী হন। ২০১০ সালে গৃহবন্দী থেকে মুক্ত হয়ে তিনি আত্মগোপন করেন।