পিত্তথলির অস্ত্রোপচার করতে জার্মানিতে হোসনি মোবারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিত্তথলির অস্ত্রোপচারের জন্য মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক জার্মানি গেছেন। এখন প্রেসিডেন্টের দায়িত্ব সাময়িকভাবে গ্রহণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আহমেদ নাজিফ। এক অধ্যাদেশ জারি করে প্রধানমন্ত্রী আহমেদ নাজিফের হাতে নির্বাহী ক্ষমতা তুলে দিয়েছেন মোবারক (৮১)। তিনি ফিরে না আসা পর্যন্ত নাফিজ এই দায়িত্ব পালন করবেন।মিসরের সরকারি বার্তা সংস্থা মিনা জানায়, শুক্রবার এক পরীক্ষায় প্রেসিডেন্টের পিত্তথলিতে দীর্ঘস্থায়ী সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। গতকাল শনিবার জার্মানির হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয় হাসপাতালে তাঁর দেহে অস্ত্রোপচার করার কথা। এএফপি।