পিন্ডিতে কারফিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে গত শুক্রবার পবিত্র আশুরার দিন শিয়া-সুন্নি সংঘর্ষে অন্তত আটজন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল শনিবার শহরে কারফিউ জারি করা হয়। রাজধানী ইসলামাবাদের কাছের এ শহরের রাজা বাজার এলাকায় আশুরার তাজিয়া মিছিল বের করা নিয়ে বিরোধের জেরে শিয়া ও সুন্নিদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হতাহতের ওই ঘটনা ঘটে। এএফপি ও ডন।