পিপার নিরাপত্তার জন্য বোমা ও গুলি নিরোধক গাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের ছোট বোন পিপা মিডলটন (২৭) উপহার হিসেবে বোমা ও গুলি-নিরোধক একটি গাড়ি পাচ্ছেন। দ্য সান-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, কেট মিডলটন ও প্রিন্স উইলিয়ামের বিয়ের পর থেকে পিপার পোশাক ও সাজসজ্জা বিশ্বব্যাপী মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এতে পিপার মনে আশঙ্কা সৃষ্টি হয়েছে, যেকোনো সময় তিনি ভক্তদের আক্রমণের শিকার হতে পারেন। পিপার নিরাপত্তার জন্য বাবা মাইকেল (৬১) ও মা ক্যারোলের (৫৫) পছন্দের তালিকায় ৯৫ হাজার পাউন্ড মূল্যের বোমা ও গুলি-নিরোধক বিএমডব্লিউ বা অডি ব্র্যান্ডের গাড়ি। এপি।