পিপার বাগদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিপা মিডলটন
পিপা মিডলটন

যুক্তরাজ্যের ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের বোন এবং সম্ভবত দেশটির ‘সবচেয়ে যোগ্য পাত্রী’ পিপা মিডলটনের (৩২) বাগদান সম্পন্ন হয়েছে তাঁর প্রেমিক ধনকুবের ব্যবসায়ী জেমস ম্যাথিউসের সঙ্গে। গতকাল মঙ্গলবার স্থানীয় ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল এ খবর দেয়। খবর অনুযায়ী, গত সপ্তাহান্তে এই যুগল উত্তর-পশ্চিম ইংল্যান্ডের নয়নাভিরাম লেক ডিস্ট্রিক্ট অঞ্চলে বেড়াতে যান। প্রেমিক জেমস তখন বিয়ের প্রস্তাব দিলে রাজি হয়ে যান পিপা। বিয়ের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এ যুগলের ঘনিষ্ঠ সূত্রকে উদ্ধৃত করে ডেইলি মেইল-এর রাজপরিবার-বিষয়ক প্রতিনিধি এ খবর দেন। উল্লেখ্য, ২০১১ সালে প্রিন্স উইলিয়ামের সঙ্গে বোন কেটের বিয়ের সময়ই পিপা সবার নজর কাড়েন।
রয়টার্স