পিপিপি তালেবানের সঙ্গে আলোচনায় প্রস্তুত: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তালেবানের সঙ্গে আলোচনায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় তথ্যমন্ত্রী কামার জামান কয়রা। পিপিপির প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোর ৮৫তম জন্মদিন উপলক্ষে এক অনুষ্ঠানে গতকাল রোববার লাহোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী এ কথা জানান।তথ্যমন্ত্রী কয়রা বলেন, পিপিপি যে কারও সঙ্গেই আলোচনায় প্রস্তুত, এমনকি তালেবানের সঙ্গেও। তবে তা হতে হবে সংবিধানের আওতায়। অসাংবিধানিক কোনো কিছুই গ্রহণযোগ্য হবে না। সম্প্রতি তেহরিক-ই-তালেবান পাকিস্তান সরকারের সঙ্গে শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে। সঙ্গে বেশ কিছু শর্তও আরোপ করেছে তারা। কয়রা বলেন, পিপিপি মিত্রতার নীতি মেনে চলে। কারণ পিপিপি জনগণের ঐক্যে বিশ্বাসী, বিভক্তিতে নয়। পিপিপি যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ক্ষমতাসীন জোটের সব শরিক দলের সঙ্গে আলোচনা করে। ক্ষমতাসীন জোটের কোনো কোনো শরিক তালেবানের সঙ্গে আলোচনার বিরুদ্ধে। ডন অনলাইন।