পিপিপি-পিএমএল-এন পাকিস্তানে পরিবর্তন চায় না: ইমরান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান বলেছেন, ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) দেশে কোনো ‘পরিবর্তন’ দেখতে চায় না। গতকাল শনিবার করাচিতে সাবেক ক্রিকেট তারকা ইমরান খান সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, জনগণ পিপিপি ও পিএমএল-এনকে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। দুর্নীতির লাগাম টেনে ধরা না গেলে দেশের সংকটের সমাধান হবে না উল্লেখ করে পিটিআই প্রধান ইমরান খান বলেন, তিনি সিন্ধু প্রদেশজুড়ে দুর্নীতিবিরোধী প্রচারণা চালাবেন। ইমরান খান বলেন, পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক দলও পিটিআই নেতাদের বিরুদ্ধে কাজ করছে। তাঁর দল এসব বাধা দূরে ঠেলে সামনে এগিয়ে যাবে। ডন অনলাইন।