পিল্লাইয়ের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা পরিষদকে বিশ্বে সহিংসতা থামাতে ব্যর্থ হিসেবে অভিযুক্ত করে বিশ্ব সংস্থার এ অঙ্গটির তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান নাভি পিল্লাই। গত বৃহস্পতিবার জেনেভায় এক ভাষণে তিনি মন্তব্য করেন, জাতীয় স্বার্থকে ঢাল হিসেবে ব্যবহার করে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। নিরাপত্তা পরিষদ দায়িত্বশীল আচরণ করলে এসব সংঘাত এড়ানো যেত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের হামলা বন্ধে ব্যর্থতার জন্য নিরাপত্তা পরিষদকে তিরস্কার করেন নাভি পিল্লাই। তিনি বলেন, সামগ্রিক স্বার্থের চেয়ে গাজা ইস্যুর ভূ-রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে।