পিসি সরকার ও বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বারাসাত আসনের প্রার্থী জাদুকর পিসি সরকার (জুনিয়র) এবং আসানসোল আসনের প্রার্থী সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়ের
বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে থানায় পৃথক মামলা হয়েছে। দুজনই বিজেপির টিকিটে নির্বাচনে লড়ছেন।

পিসি সরকারের বিরুদ্ধে অভিযোগ, তিনি বারাসাতে নির্বাচনী প্রচারণায় গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে ‘অশালীন’ মন্তব্য করেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করা হলে কমিশন তাঁর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। জবাব মনপুত না হওয়ায় জেলা প্রশাসক ও নির্বাচনী আধিকারিক পিসি সরকারের বিরুদ্ধে মামলা করতে বারাসাত থানায় চিঠি লেখেন। এরপরই গত মঙ্গলবার বারাসাত থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

অন্যদিকে সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে মাতাল অবস্থায় নির্বাচনী প্রচারের অভিযোগ ওঠে। এ ঘটনায় মঙ্গলবার আসানসোল (দক্ষিণ) থানায় তাঁর বিরুদ্ধে মামলা হয়।