পিসি সরকারের ‘জাদুবাড়ি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপমহাদেশের প্রখ্যাত জাদুকর, জাদুসম্রাট পিসি সরকারের কলকাতার মল্লিকপুরের বাগানবাড়িকে ‘জাদুবাড়ি’ হিসেবে গড়ে তোলা হবে। পিসি সরকারের ছেলে জাদুকর পিসি সরকার (জুনিয়র) গত মঙ্গলবার এ ঘোষণা দেন।জাদুসম্রাট পিসি সরকারের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতার গোর্কি সদনে পিসি সরকার মেমোরিয়াল কমিটি আয়োজিত একটি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে পিসি সরকার (জুনিয়র) আরও বলেন, জাদুবাড়িতে একটি সংগ্রহশালা করা হবে। সেখানে পিসি সরকারের জাদু দেখানোর নানা সামগ্রী, পোস্টার, ছবি, পোশাক ও বই রাখা হবে।