পিয়ংইয়ংয়ে আনন্দ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রকেট উৎক্ষেপণ সফল হওয়ায় গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে জনতা আনন্দ-উৎসব করেছে। গত বুধবার পিয়ংইয়ং দূরপাল্লার রকেট পরীক্ষা চালায়।রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, হাজারো জনতা বিপুল হর্ষধ্বনির মাধ্যমে সফল রকেট উৎক্ষেপণকে স্বাগত জানাচ্ছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বাবা কিম জং ইলের প্রথম মৃত্যুবার্ষিকী পালনের আগে এই শোভাযাত্রার আয়োজন করা হলো। তবে উত্তর কোরিয়ার রকেট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে পশ্চিমা দেশগুলো। গতকাল পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কয়ারে ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার সম্পাদক কিম কি নাম সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘আমাদের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য স্যাটেলাইট উৎক্ষেপণ খুবই গুরুত্বপূর্ণ।’ এএফপি ও বিবিসি।