পিয়ংইয়ংয়ে বিগ বেন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার জনগণকে লন্ডনের স্বাদ দিতে রাজধানী পিয়ংইয়ংয়ে বিগ বেনের একটি অনুরূপ নমুনা (রেপ্লিকা) বসানো হচ্ছে। একটি থিম পার্কে এটি বসানো হবে। ওই পার্কে প্যারিসের আইফেল টাওয়ারের রেপ্লিকাও থাকছে।বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, পিয়ংইয়ংয়ে ২০১০ সাল থেকে যে নির্মাণযজ্ঞ শুরু হয়েছে, তারই অংশ হিসেবে এই থিম পার্ক নির্মাণ করা হচ্ছে। চলতি বছর পার্কটি চালু হতে পারে।কয়েক দশক ধরে কঠোর কৃচ্ছ্র পালন করে এসেছে উত্তর কোরিয়া। কিন্তু গত বছর দেশটির নেতা কিম জং উন ঘোষণা দেন, আর কৃচ্ছ্র নয়।পশ্চিমা গণমাধ্যগুলোর মধ্যে একমাত্র এপি উত্তর কোরিয়ায় স্থায়ীভাবে কাজ করতে পারে। বার্তা সংস্থাটি জানায়, কিম জং উনের ঘোষণার পর পিয়ংইয়ংয়ের উপকণ্ঠগুলোতে নির্মাণকাজের ব্যাপক তোড়জোড় চলছে। একের পর এক উঠছে বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর, রেস্টুরেন্ট ও আবাসিক ভবন। টেলিগ্রাফ।