পুতিন চীনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীন সফরে গেছেন৷ তিনি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে মস্কো ও বেইজিংয়ের সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেন৷ দুই দেশের মধ্যে বর্তমানে সীমান্ত নিয়ে বিরোধ রয়েছে৷ সফরকালে পূর্ব চীন সাগরে উভয় দেশের একটি যৌথ নৌমহড়া উদ্বোধন করবেন এবং এশীয় নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন পুতিন৷ ক্রিমিয়া দখলকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে স্নায়ুযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সম্পর্ক বর্তমানে সবচেয়ে শীতল অবস্থায় রয়েছে৷ তবে পুতিনকে ‘আমার পুরোনো বন্ধু’ আখ্যা দিয়েছেন জিনপিং৷ এএফপি৷