পুতিন-লুদমিলা ছাড়াছাড়ি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর স্ত্রী লুদমিলা পুতিনের মধ্যে বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে। গতকাল রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের কাছে পুতিন ও লুদমিলা তাঁদের ৩০ বছরের বৈবাহিক সম্পর্কে ছেদ ঘটার খবর নিশ্চিত করেন।পুতিন রাশিয়ার রোসিয়া-২৪ টেলিভিশনকে বলেন, ‘এটা ছিল আমাদের যৌথ সিদ্ধান্ত। আমাদের মধ্যে খুব কমই সাক্ষাত্ হয়। আমাদের দুজনেরই এখন নিজস্ব আলাদা জীবন রয়েছে।’ ৫৫ বছর বয়সী লুদমিলা বলেন, ‘আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটেছে কারণ, আমাদের খুব সময়ই সামনাসামনি দেখা হয়।’ ১৯৮৩ সালে বিয়ে করেন পুতিন ও লুদমিলা। তাঁদের দুই মেয়ে রয়েছেন। সর্বশেষ এই দম্পতিকে গত বছরের ৭ মে একসঙ্গে দেখা গিয়েছিল। বিবিসি, রয়টার্স।