পুতিনকে মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম প্রস্তাব মনোনীত করেছে ওই দেশের একটি সংগঠন। তারা বলেছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে পুতিন এ পুরস্কারের জন্য অনেক বেশি যোগ্য। ইন্টারন্যাশনাল একাডেমি অব স্পিরিচুয়াল ইউনিটি অ্যান্ড কো-অপারেশন অব পিপলস অব দ্য ওয়ার্ল্ড নামের ওই সংগঠন গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়। সংগঠনটি বলেছে, যুদ্ধের চেয়ে কূটনীতিতে বিশ্বাসী পুতিন আড়াই বছর ধরে সিরিয়ায় সামরিক হামলার বিরোধিতা করে আসছেন। নিউইয়র্ক টাইমস।