পুতিনকে মোদির আমন্ত্রণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার সঙ্গে পরমাণু, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে কৌশলগত অংশীদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রাজিলের ফোর্তালেজা শহরে গত সোমবার রাতে ব্রিকস সম্মেলনের এক ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর পিটিআইয়ের।
১৪ জুলাই শুরু হওয়া ব্রিকস সম্মেলনের প্রথম দিন ৪০ মিনিট বৈঠক করেন নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় লোকসভা নির্বাচনে বিপুল জয় পাওয়ায় নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান পুতিন।
সর্বশেষ ২০০১ সালে মস্কোয় পুতিনের সঙ্গে দেখা হয়েছিল মোদির। পুতিনকে আবেগপ্রবণ মোদি বলেন, ‘আপনি ভারতের একটি শিশুকেও যদি জিজ্ঞেস করেন, ভারতের সবচেয়ে ভালো বন্ধু কে? এক বাক্যে বলবে রাশিয়া। কারণ, ভারতের যেকোনো সংকটে পাশে ছিল রাশিয়া।’