পুতিনবিরোধী দুই নেতা আটক পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনবিরোধী আন্দোলনের প্রভাবশালী দুজন নেতাকে মস্কো পুলিশ গতকাল মঙ্গলবার আটক করেছে। তবে পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। গত সোমবার ক্রেমলিনের কাছে পুতিনবিরোধী অন্য বিক্ষোভকারীদের সঙ্গে খোলা আকাশের নিচে রাত কাটানোয় অ্যালেক্সি নাভালনি ও কট্টর বামপন্থী নেতা সার্গেই উদালসভকে আটক করা হয়েছিল।সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে আইনজীবী নিকোলাই পোলোজভ জানান, দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা নাভালনি ও উদালসভকে আটক করে পার্শ্ববর্তী থানায় নেওয়া হয়। ধারণা করা হচ্ছিল তাঁদের শাস্তির আওতায়নেওয়া হবে।তবে কিছুক্ষণ পরই থানা থেকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আইনজীবী নিকোলাই আরও জানান, পুতিনবিরোধী আন্দোলনের ক্যারিশম্যাটিক এই দুই নেতার বিরুদ্ধে সরকারি আদেশ লঙ্ঘনের অভিযোগ আনা হবে।ভ্লাদিমির পুতিন গত সোমবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে রাশিয়ার দায়িত্ব নেন। তবে প্রেসিডেন্ট হিসেবে তাঁর শপথ নেওয়াকে কেন্দ্র করে রাশিয়ায় ব্যাপক বিক্ষোভ হয়। গতকাল মঙ্গলবারও বিক্ষোভ হয়েছে।বিক্ষোভ চলাকালেমস্কোসহ রাশিয়ার বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষহয়।এ সময় কয়েকশ প্রতিবাদকারীকে আটক করা হয়। এএফপি, রয়টার্স।