পুতিনবিরোধী বিক্ষোভের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মস্কোর কর্তৃপক্ষ শহরে রাশিয়ায় ভ্লাদিমির পুতিনবিরোধীদের বিক্ষোভের অনুমতি দিয়েছে বলে গতকাল বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন। মস্কোয় আগামী ৪ ফেব্রুয়ারি ওই বিক্ষোভ সমাবেশ করবে সরকারবিরোধীরা। প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে এই বিক্ষোভ ভ্লাদিমির পুতিনের জন্য নতুন চ্যালেঞ্জ হবে। তৃতীয় দফায় ক্রেমলিনে যাওয়ার লক্ষ্যে আগামী ৪ মার্চ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভ্লাদিমির পুতিন। তিনি তিন বছর রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মস্কোর ডেপুটি মেয়র আলেক্সান্দার গর্বেঙ্কো বলেন, বিক্ষোভকারীদের জন্য ৫০ হাজার লোক ধারণক্ষমতাসম্পন্ন একটি মিলনায়তন বরাদ্দ দেওয়া হয়েছে। গত দুই মাসেরও কম সময়ের মধ্যে মস্কোয় এ নিয়ে তৃতীয়বার সরকারবিরোধী বিক্ষোভ হতে যাচ্ছে। এবারের বিক্ষোভ হবে আগের দুটি বিক্ষোভের চেয়ে ভিন্ন। বছরের শীতলতম সময়ে অনুষ্ঠেয় এই বিক্ষোভের পাশাপাশি থাকবে পদযাত্রা কর্মসূচি। সম্প্রতি অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ফলাফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানাচ্ছে বিরোধীরা। এএফপি।