পুতিনবিরোধী ৪০ বিক্ষোভকারী মুক্তি পেলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকাকালে আটক প্রায় ৪০ জন ব্যক্তিকে মুক্তি দিয়েছে রাশিয়ার পুলিশ। মুক্তি পাওয়া ব্যক্তিদের মধ্যে বিরোধী নেতা অ্যালেক্সি নালালনি রয়েছেন। গত শনিবার সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তাঁরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সমাবেশ করেন।গতকাল রোববার কর্মকর্তারা জানান, ওই সমাবেশ থেকে ৪০ জনকে আটক করা হয়। এঁদের মধ্যে নাভালনি, বামপন্থী সংগঠন লেফট ফ্রন্টের নেতা সার্গেই উদালসভ, পুতিনের সাবেক পরামর্শক অ্যানাতলি সবচাকের মেয়ে কেসেনিয়া সবচাক ও ইলিয়া ইয়াশিন রয়েছেন।২০১১ সালের ডিসেম্বরে বিতর্কিত পার্লামেন্ট নির্বাচনের পর পুতিনের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভের এক বছর পূর্তি উপলক্ষে গত শনিবার মস্কোর লুবিয়াঙ্কা স্কয়ারে সমাবেশ আয়োজন করা হয়। এএফপি।