পুতিনের নতুন আইনের নিন্দায় গর্বাচেভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ সম্প্রতি রাশিয়ায় পাস হওয়া পুতিনের একটি আইনের নিন্দা করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ পদক্ষেপকে ‘নাগরিক অধিকারের’ ওপর হামলা বলে অভিহিত করেছেন।নতুন আইনে অনুমোদনহীন বিক্ষোভের জন্য জরিমানা, রাজনৈতিক প্রতারণার সংজ্ঞার পরিধির বিস্তারসহ বিভিন্ন ওয়েবসাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিধান রাখা হয়েছে। সাক্ষাৎকারে গর্বাচেভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের জনগণকে ভয় না পাওয়ার আহ্বান জানিয়েছেন। পুতিনের কয়েকজন ঘনিষ্ঠ কর্মকর্তার সমালোচনা করে তিনি বলেন, এই কর্মকর্তারা ‘চৌর্যবৃত্তি ও দুর্নীতির’ সঙ্গে জড়িত।২০১১ সালে বিতর্কিত পার্লামেন্ট নির্বাচন নিয়ে রাশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। বিবিসি।