প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত মে মাসে বিপন্ন একটি সাইবেরিয়ান বাঘ বনে ছেড়ে দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেটি খাদ্যের সন্ধানে সীমান্ত পাড়ি দিয়ে চীনে চলে গেছে। চীনের সরকারি বার্তা সংস্থা গতকাল বৃহস্পতিবার এ খবর দিয়েছে। কুজিয়া নামের বাঘটিসহ তিনটি বাঘ বনে ছেড়েছিলেন পুতিন। ছাড়ার আগে কুজিয়ার গায়ে গতিবিধি নজরে রাখার যন্ত্র লাগানো হয়েছিল। রাশিয়ায় ‘আমুর বাঘ’ নামে পরিচিত সাইবেরিয়ান বাঘের সংখ্যা ৪০০-এর কিছু বেশি। এএফপি