পুনর্গঠিত হচ্ছে এএপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল গতকাল রোববার রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গিয়ে তাঁর ভুল-ত্রুটির কথা স্বীকার করেছেন৷ সেই সঙ্গে দলকে পুনর্গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন৷ গতকাল এএপির জাতীয় নির্বাহী কাউন্সিলের বৈঠকে এসব কথা বলেন নয়াদিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী৷ কেজরিওয়াল বলেন, দুর্নীতির মূল উৎপাটনের প্রতিশ্রুতি নিয়ে প্রতিষ্ঠা করা তাঁর দলের শক্তি বৃদ্ধির উদ্দেশে৵ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ দলের কর্মী-সমর্থক বৃদ্ধি করতে তাঁর দলের নেতা-কর্মীরা সারা দেশে গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়বেন৷ এএপির দুর্নীতিবিরোধী অবস্থান তুলে ধরে তাঁরা সাধারণ মানুষকে দলে ভেড়ানোর চেষ্টা করবেন৷ জি নিউজ৷