প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সামরিক বাহিনী উত্তর ওয়াজিরিস্তানের রাজধানী মিরানশার ৮০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। জঙ্গি দমনের লক্ষ্যে গত মাসে পাকিস্তানের সামরিক বাহিনী উপজাতি-অধ্যুষিত আফগানিস্তানের সীমান্তবর্তী এই অঞ্চলে অভিযান শুরু করে। উত্তর ওয়াজিরিস্তানে সামরিক অভিযানের শীর্ষ কমান্ডার জেনারেল জাফরুল্লাহ খান বুধবার এ তথ্য জানান। এর আগে শহরটির অধিকাংশ অঞ্চল তালেবানসহ জঙ্গিদের দখলে ছিল। তারা একে বোমা তৈরি ও জঙ্গিদের ঘাঁটি হিসেবে ব্যবহার করত। জাফরুল্লাহ খান বলেন, শহরটি জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত হয়েছিল। রয়টার্স