পুনর্বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন প্রধানমন্ত্রী নিয়োগের চেষ্টা দুবার ব্যর্থ হওয়ার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হাই পদত্যাগকারী প্রধানমন্ত্রী চ্যাঙ হং-ওনকে গতকাল বৃহস্পতিবার পুনর্বহাল করেছেন৷ গত এপ্রিলে ফেরি দুর্ঘটনার দায় কাঁধে নিয়ে চ্যাঙ পদ ছাড়েন৷ ওই দুর্ঘটনায় প্রায় ৩০০ জন নিহত হয়, যাদের বেশির ভাগই শিক্ষার্থী৷ নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে দেশটির সুপ্রিম কোর্টের সাবেক এক বিচারপতি ও পরে এক সাংবাদিকের কথা জানানো হয়৷ কিন্তু দুজনের নিয়েই বিতর্ক রয়েছে৷ এএফপি৷