পুনর্বিচারের আবেদন গৃহীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেনজির ভুট্টো
বেনজির ভুট্টো

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের মামলা পুনর্বিচারের আবেদন গতকাল মঙ্গলবার গ্রহণ করেছেন রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালত (এটিসি)।
মামলার প্রধান অভিযুক্ত সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফকে অব্যাহতি দেওয়া-সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ অভিমত দিলেন।
শুনানিতে পাকিস্তান সোশ্যাল জাস্টিস পার্টির আখতার শাহ বলেন, সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায়মুক্তি থাকায় পারভেজ মোশাররফকে এই মামলায় অভিযুক্ত করা যায় না।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত বেনজির হত্যা মামলা পুনর্বিচারের আবেদন গ্রহণ করেন এবং পরবর্তী শুনানিতে বেশ কয়েকজন তালিকাভুক্ত সাক্ষীকে আদালতে হাজির করাতে এফআইএকে নির্দেশ দেন। ২২ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে।
২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে এক নির্বাচনী সমাবেশে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হন বেনজির ভুট্টো। ডন।