প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পর্শকাতর গোপন তথ্য ফাঁস করে আলোচিত ওয়েবসাইট উইকিলিকস প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্য চুক্তির অনুলিপির বিনিময়ে এক লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। এশিয়া মহাদেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কূটনৈতিক তৎপরতায় ওই চুক্তিটির বিশেষ গুরুত্ব রয়েছে। খবর রয়টার্সের। ট্র্যান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) নামের ওই চুক্তির চূড়ান্ত কপিটি পাওয়ার জন্য ওয়েবসাইটটি গত মঙ্গলবার পুরস্কার ঘোষণা করে। উইকিলিকসের প্রতিষ্ঠাতা অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ এক বিবৃতিতে বলেন, ‘টিপিপির ব্যাপারে স্বচ্ছতার সময় এসেছে। আর কোনো গোপনীয়তা নয়। এবার টিপিপি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া যাক।’ রয়টার্স