পুরস্কার পেল মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের নারী শিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই (১৬) আন্তর্জাতিক শিশুশান্তি পুরস্কারে ভূষিত হয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের হেগে ২০১১-এর নোবেল বিজয়ী এবং নারী অধিকার কর্মী তায়াক্কল কারমান তার হাতে এ পুরস্কার তুলে দেবেন। পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান নেদারল্যান্ডস-ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন কিডস রাইটস ফাউন্ডেশনের সভাপতি মার্ক ডুলার্ট বলেন, ২০১১ সালেই মালালাকে এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছিল। বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এ বছর সরাসরি মালালাকেই পুরস্কারটি দেওয়া হচ্ছে। বিবিসি।