পুরোনো পতাকার পক্ষেই বেশি ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউজিল্যান্ডবাসী নতুন জাতীয় পতাকা নয়, বরং পুরোনো পতাকাই রাখতে চান। গতকাল বৃহস্পতিবার গণভোটের প্রাথমিক ফলাফলে দেখা যায়, দেশটির ৫৬ দশমিক ৬ শতাংশ ভোটার পতাকার পরিবর্তন চান না।
নিউজিল্যান্ডের বিদ্যমান পতাকায় ওপরের দিকে রয়েছে যুক্তরাজ্যের পতাকা—ইউনিয়ন জ্যাক। একে ঔপনিবেশিক আমলের রয়ে যাওয়া চিহ্ন আখ্যা দিয়ে অনেকে পরিবর্তনের দাবি করে আসছিলেন। পূর্ণাঙ্গ ফল জানা যাবে আগামী বুধবার।