প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি তাঁর সাবেক মধ্য-ডানপন্থী দল ফরজা ইতালিয়ার কার্যক্রম শুক্রবার নতুন করে শুরু করেছেন। বেরলুসকোনি এক সংবাদ সম্মেলনে বলেন, তাঁর পিপল অব ফ্রিডম পার্টির (পিডিএল) দলের নেতারা এর কার্যক্রম সাময়িক বন্ধ রেখে ‘সর্বসম্মতিক্রমে’ আগের নামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৮ ডিসেম্বর পিডিএল নেতাদের এই সিদ্ধান্তের অনুমোদন দেবে দলটির জাতীয় কাউন্সিল।
উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানোসহ দলের কয়েকজন নেতা বৈঠকে যোগ না দেওয়ায় বিভেদ স্পষ্ট হয়েছে। পর্যবেক্ষকেরা বলছেন, পুরোনো নামে নতুন করে দলের যাত্রা শুরুর মধ্য দিয়ে বেরলুসকোনি দলের অধিকতর রক্ষণশীল অংশের হাতে ক্ষমতা তুলে দিতে চাইছেন। বিবিসি।