পুলিশ-কুকুরের জন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবা যায় কুকুরের জন্য অ্যাম্বুলেন্স! অপারেশন থিয়েটার, প্রসবঘর, পার্ক ইত্যাদি। হ্যাঁ, এবার কলকাতা পুলিশের গোয়েন্দা কুকুরের জন্য এসব ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা স্কোয়াডে রয়েছে ২২টি কুকুর। সেই সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে ৮৪টি। আনা হচ্ছে উন্নত জাতের কুকুরও। পুলিশের গোয়েন্দা কুকুরের জন্য ব্যবস্থা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত অ্যাম্বুলেন্স। এক জায়গা থেকে অন্য জায়গায় এই প্রশিক্ষিত কুকুর নেওয়া হবে অ্যাম্বুলেন্সে করে। শুধু তাই নয়, গড়া হচ্ছে চিকিৎসাকেন্দ্র। থাকছে সেখানে অপারেশন থিয়েটার। এমনকি কুকুরছানা প্রসবের জন্য প্রসবঘর। এ ছাড়া করা হচ্ছে আধুনিক লিভিং রুম, বাথরুম, কুকুরের একসঙ্গে খাবার জন্য বড় ডাইনিং রুম ও অত্যাধুনিক পার্ক। সবুজ ঘাসে তৈরি কার্পেটের মতো এই ডগ পার্কে রাতে ফ্লাড লাইট জ্বালিয়ে কুকুরগুলোকে দেওয়া হবে ট্রেনিং। আর এসব করা হবে পুলিশ ট্রেনিং স্কুলে।