পুলিশ ছাড়া এসে কথা বলতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল কংগ্রেসের প্রধান ও কেন্দ্রীয় রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়ে তাঁর উদ্দেশে খোলাচিঠি লিখেছেন মাওবাদীদের শীর্ষ নেতা কিষানজি।রোববার পাঠানো চিঠিতে কিষানজি বলেছেন, ‘আমাদের শর্ত মেনে, পারলে পুলিশ ছাড়া এসে আমাদের সঙ্গে কথা বলুন। আমরা আপনাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি।’ কিষানজি আলোচনা শুরুর আগে অবশ্য তিনটি শর্তও জুড়ে দিয়েছেন। শর্ত তিনটি হলো, জেলে আটক সব বন্দীকে মুক্তি দিতে হবে, অভিযান বন্ধ করে জঙ্গলমহল থেকে যৌথ বাহিনী প্রত্যাহার করতে হবে এবং জনগণের কমিটির সঙ্গে সরকারি স্তরে বৈঠকে দলিলপুরের দাবি নিয়ে আলোচনার প্রক্রিয়া শুরু করতে হবে। একই সঙ্গে তিনি আলোচনার বিষয়বস্তুও ঠিক করে দিয়েছেন। তিনি বলেছেন, আলোচনা হবে জঙ্গলমহলের উন্নয়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের বিরুদ্ধে চলমান আন্দোলন, সন্ত্রাসবিরোধী পদক্ষেপ, কেন্দ্র ও রাজ্য সরকারের বরাদ্দ টাকা নিয়ে দুর্নীতি রোধ, সিপিএম ও তৃণমূলের এলাকা দখল নিয়ে লড়াই ইত্যাদি বিষয় নিয়ে।গত ১৫ জানুয়ারি মমতা পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামে দলীয় এক সমাবেশে মাওবাদীদের অস্ত্র ফেলে জীবনের মূল স্রোতে ফিরে আসার আহ্বান জানান।