পুলিশ বাহিনীতে ক্ষুদ্রতম কুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের পুলিশ বাহিনীতে নিয়মিত অনুসন্ধানী কুকুর নিয়োগ দেওয়া হয়। এটা নতুন খবর নয়। নতুন খবর হলো, এই বাহিনীতে এবার নিয়োগ পেয়েছে একটি চিহুয়াহুয়া কুকুর। এটি বিশ্বের সবচেয়ে ছোট প্রজাতির কুকুর। পুলিশ বাহিনীতে নিয়োগ পেতে মোমোকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। পশ্চিম জাপানের নারা প্রিফেকচারে ওই পরীক্ষায় অংশ নেয় ৭০টি কুকুর। পরীক্ষায় পাস করেছে মোমোসহ ৩২টি কুকুর। কোনো চিহুয়াহুয়া কুকুরের পুলিশের কাজে ঢোকা বিশ্বেই এটা প্রথম। মেক্সিকোর একটি প্রদেশের নামে চিহুয়াহুয়া প্রজাতির কুকুরের নাম রাখা হয়েছে।পরীক্ষায় কুকুরগুলোকে হারানো কিছু খুঁজে বের করতে বলা হয়। মোমো এক ব্যক্তিকে শুধু তাঁর টুপির গন্ধ শোঁকার পর নির্ধারিত পাঁচ মিনিটের মধ্যে খুঁজে বের করতে সক্ষম হয়। একজন পুলিশ কর্মকর্তা বলেন, চিহুয়াহুয়া প্রজাতির একটি কুকুরের পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার ঘটনায় অনেকেই বিস্মিত হয়েছেন। কেননা এটা খুবই বিরল ঘটনা। এ খবরে পুলিশের কাছে চারদিক থেকে ফোন আসছে বলে তিনি জানান। আশা করা হচ্ছে, শরীরের ক্ষুদ্র আকৃতির জন্য মোমো খুব ছোট জায়গায় ঢুকে অনুসন্ধান চালাতে পারবে। ভূমিকম্পের মতো ঘটনার পর তাকে কাজে লাগানো যাবে। সাত বছর বয়সী মোমোর ওজন মাত্র ৬ দশমিক ৬ পাউন্ড। ডেইলি মেইল।