পুলিশকে থুথু মারায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলে বিক্ষোভের সময় এক পুলিশের মুখে থুথু মারার দায়ে চরমপন্থী এক মুসলিম নেতাকে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই ইসরায়েলি আরব নেতার নাম শেখ রায়েদ সালাহ। গতকাল রোববার থেকে তাঁর সাজা শুরু হয়েছে। আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ফেব্রুয়ারিতে পূর্ব জেরুজালেমে বিক্ষোভের সময় চরমপন্থী সংগঠন ইসলামিক মুভমেন্টের নেতা সালাহ পুলিশের মুখে থুথু মারেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় সালাহকে নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পরে আদালত তাঁর সাজার মেয়াদ কমিয়ে পাঁচ মাস করেন। এএফপি।