প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ থেকে পুলিশ বাহিনীকে হটিয়ে দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। গতকাল মঙ্গলবার তিনি নির্দেশ দিয়েছেন, এখন থেকে আর কোনো ধরনের মাদকবিরোধী অভিযানে পুলিশ অংশ নেবে না। এখন থেকে নিজেদের বাহিনীর মধ্যকার ‘শুদ্ধি’ অভিযান চালাবে পুলিশ। তাদের পরবর্তী সামরিক বাহিনী এবং মাদক নিয়ন্ত্রণ সংস্থা এই অভিযান চালাবে। এই সংস্থা প্রেসিডেন্ট কার্যালয়ের অধীনে। সোমবার পুলিশ বাহিনীকে ‘গোড়াতেই দুর্নীতিগ্রস্ত’ বলে মন্তব্য করেন দুতার্তে। এরপর সংবাদ সম্মেলন করে মাদকবিরোধী ইউনিট বাতিলের ঘোষণা দেন দেশটির পুলিশ বাহিনীর প্রধান রোনাল্ড দেলা।
এএফপি